সাতক্ষীরার শ্রেষ্ঠ ওসি সাফিউল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানাতে থানায় হাজির নববইউদ্ধ নারী.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাতক্ষীরার শ্রেষ্ঠ ওসি সাফিউল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানাতে থানায় হাজির নববইউদ্ধ নারী..

Ranajit Barman avatar   
Ranajit Barman
সাতক্ষীরার শ্রেষ্ঠ ওসি সাফিউল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানাতে থানায় হাজির নববইউদ্ধ নারী..
সাতক্ষীরার শ্রেষ্ঠ ওসি সাফিউল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানাতে থানায় হাজির নববইউদ্ধ নারী..
ছবি: সংগৃহীত
****
সাতক্ষীরার শ্রেষ্ঠ ওসি সাফিউল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানাতে থানায় হাজির নববইউদ্ধ নারী
শ্যামনগর ( সাতক্ষীরা)  প্রতিনিধি ঃ সাতক্ষীরার 
শ্যামনগর থানার ওসি সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ার সংবাদ পেয়ে খুশি হয়ে শ্যামনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারীকে ফুলেল শুভেচছা জানিয়েছেন বয়োবৃদ্ধ নব্বইউদ্ধ নারী।
 
বুধবার (১৯আগষ্ট) সকাল সাড়ে ১১টায় শ্যামনগর থানায় উপস্থিত হয়ে অফিসার ইনচার্জকে ফুলেল শুভেচছা জানিয়েছেন উপজেলার আটুলিয়া ইউনিয়নের ছোট কুপট গ্রামের মৃত আব্দুল মান্নান গাজীর   স্ত্রী নুর জাহান বিবি।
 
নুরজাহান বিবি বলেন, আমাদের ওসি সাহেব আসার পর থেকে ভালো কাজ করছে লোকের মুখে শুনছি। গতকাল আমার ছেলে ইসহাকের কাছে ওসি সাহেবের খবর শুনে আসছি ফুল দিতে। সাথে মিষ্টি এনেছি তবে আরও কিছু আনার ইচ্ছা ছিলো বাড়িতে নেই তাই আনতে পারিনি। উনার জন্য অনেক অনেক দোয়া করি যেনো ভালো কাজ করতে পারে। আমার বয়স হয়েছে অনেক তার মতো মত সৎ মানুষ কম দেখেছি। তার মঙ্গল কামনা করি।
 
নুরজাহান বিবির ছেলে ইসহাক গাজী বলেন, আমার মায়ের বয়স ৯০ বছরের বেশি। ওসি স্যারের খবর শোনার সাথে সাথে বলছে দেখা করতে যাবো, তাই নিয়ে আসছি।
 
 এবিষয়ে অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী  বলেন, এমন বয়োবৃদ্ধ মায়ের দোয়া পাওয়া সৌভাগ্যের ব্যাপার। এ বয়সে কষ্ট করে আমার জন্য ফুল নিয়ে এসেছে এটা আমার জন্য জীবনের অন্যতম পাওয়া। উনার সুস্থতা কামনা করছি।
ছবি - শ্যামনগর থানার অফিসার ইনচার্জকে ফুলের শুভেচ্ছা জানাতে থানায় বয়োবৃদ্ধ নারী। 
 
コメントがありません


News Card Generator