রুহিয়া ডিগ্রি কলেজে ছাত্রদলের বৃক্ষরোপণ ও সদস্য ফরম বিতরণ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রুহিয়া ডিগ্রি কলেজে ছাত্রদলের বৃক্ষরোপণ ও সদস্য ফরম বিতরণ..

শাহাজাদ ইসলাম avatar   
শাহাজাদ ইসলাম
রুহিয়া ডিগ্রি কলেজে ছাত্রদলের বৃক্ষরোপণ ও সদস্য ফরম বিতরণ..
রুহিয়া ডিগ্রি কলেজে ছাত্রদলের বৃক্ষরোপণ ও সদস্য ফরম বিতরণ..
ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁওয়ের রুহিয়া ডিগ্রি কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও নবীন শিক্ষার্থীদের মাঝে সদস্য ফরম বিতরণ অনুষ্ঠিত হয়েছে।..

বুধবার (১৯ আগস্ট) দুপুরে রুহিয়া উপজেলা ছাত্রদলের ব্যবস্থাপনায় কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি মোঃ সুমন ইসলাম, সহ-সভাপতি প্রিন্স, হৃদয়, সাংগঠনিক সম্পাদক কাব্য, রুহিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন দেলু, ৩নং রাজাগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মহসিন আলী, ১নং রুহিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শাকিল, রুহিয়া ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ রাহী, সাধারণ সম্পাদক মোঃ ইউনুস, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিনু, দপ্তর সম্পাদক মোঃ সাব্বির ইসলাম প্রমুখ। কর্মসূচির শুরুতে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন ফুল, ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়।পরবর্তীতে ছাত্রদলের আদর্শ ও নীতি-সংবলিত নতুন সদস্য সংগ্রহের লক্ষে সাধারণ শিক্ষার্থীদের মাঝে সদস্য ফরম বিতরণ করেন জেলা ও উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। এ সময় জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে ছাত্রদল সর্বদা কাজ করে যাচ্ছে। আগামী দিনে রুহিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের পড়ালেখার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তরুণদের সংগঠিত করতেই এই সদস্য সংগ্রহ অভিযান চালানো হচ্ছে। অনুষ্ঠানে রুহিয়া উপজেলা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator