মাদক নির্মূলে তিতাস থানার সাঁড়াশি অভিযান, ১০ গ্রেফতার; মাদক… | আই নিউজ বিডি

মাদক নির্মূলে তিতাস থানার সাঁড়াশি অভিযান, ১০ গ্রেফতার; মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি ওসি মমিরুল হকের

কুমিল্লার তিতাসে মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ। ওসি মমিরুল হকের নেতৃত্বে ১৮-১৯ আগস্ট পরিচালিত অভিযানে আটক আসামিদের ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে।..
Eidok-এ শেয়ার
মাদক নির্মূলে তিতাস থানার সাঁড়াশি অভিযান, ১০ গ্রেফতার; মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি ওসি মমিরুল হকের
ছবি: সংগৃহীত

কুমিল্লার তিতাস উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে তিতাস থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে গত ১৮ ও ১৯ আগস্ট পরিচালিত বিশেষ অভিযান ও মোবাইল কোর্টে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় তিতাস থানায় দায়ের হওয়া তিনটি পৃথক মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
১৮ আগস্ট দায়ের হওয়া মামলা নং-১১-তে গ্রেফতার হন উপজেলার ০২নং জগতপুর ইউনিয়নের বাতাকান্দি গ্রামের (মুরগি বাজারের কাছে, সরকার বাড়ি) হাজী আঃ বাতেনের ছেলে মোঃ আবু সাঈদ (৪৫)।
একই দিন দায়ের হওয়া মামলা নং-১২-তে গ্রেফতার হন উত্তর আকালিয়া পশ্চিমপাড়া গ্রামের মোঃ আঃ মালেক ভূঁইয়ার ছেলে মোঃ কবির হোসেন (২৮)।
১৯ আগস্ট দায়ের হওয়া মামলা নং-১৩-তে, যেখানে অতিরিক্ত ৪১ ধারাও যুক্ত করা হয়েছে, একসঙ্গে গ্রেফতার হন তিনজন। এদের মধ্যে রয়েছেন ৪নং ইউপির কড়িকান্দি গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মোঃ মনু মিয়া (৬০); মূল বাড়ি দাউদকান্দি থানার আন্তাউরায় হলেও বর্তমানে গৌরিপুর বাগানবাড়িতে বসবাসরত হিরন মিয়ার ছেলে মোঃ ইমন (২২); এবং আদি নিবাস নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার কলাগাছিয়া মোল্লার চর হলেও বর্তমানে কড়িকান্দিতে বসবাসরত কবির ভূঁইয়ার ছেলে মোঃ সুমন (১৯)।

নিয়মিত মামলার পাশাপাশি পরিচালিত মোবাইল কোর্টেও সক্রিয় ছিল পুলিশ। এই অভিযানে আলীরগাঁও গ্রামের মোঃ হোসেনের ছেলে মোঃ হাবিব (২৫) এবং একই গ্রামের আঃ আউয়ালের ছেলে মোঃ রুবেলকে (২৫) গ্রেফতার করা হয়। এ ছাড়া মৌটুপি গ্রামের মোঃ ফিরোজের ছেলে মোঃ জয়নাল (২৭) এবং ৩নং বলরামপুর ইউনিয়নের মধ্য আকালিয়া গ্রামের মৃত রিয়াজুল হকের ছেলে মোঃ ডালিমকেও (৩৫) আটক করে পুলিশ।

অভিযানের সময় গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকেও আটক করে তিতাস থানা পুলিশ। মৌটুপি (বড় বাড়ি) গ্রামের ছাদেক সরকারের ছেলে নাঈম সরকারের বিরুদ্ধে দাউদকান্দি থানায় দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৯৯/৪০২ ধারায় দায়ের হওয়া একটি পুরনো মামলা (মামলা নং-০৮, তারিখ ১০.০৮.২০২১, জিআর-২৩৪/২১) দীর্ঘদিন ধরে চলমান ছিল।

গ্রেফতারকৃত ১০ জনকেই ইতিমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে ওসি মমিরুল হক বলেন, তিতাস উপজেলাকে মাদকের ভয়াল থাবা থেকে মুক্ত করতে থানা পুলিশের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। তিতাস থানায় দায়িত্ব নেওয়ার পর থেকে মাদকবিরোধী তৎপরতায় তাঁর এই ধারাবাহিক উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তিতাস থানা পুলিশ।

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? Brott সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 36 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Brott মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 41 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Brott গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 89 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Brott নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Brott দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 63 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Brott দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Brott সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views