ফরিদপুর

ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।..
分享到 Eidok
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও সমাবেশ
图片:来源收集


বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসানের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশের যেকোনো দুর্যোগ, দুর্বিপাক ও সংকটে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ১৯৮০ সালের ১৯ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীতে তারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের আন্দোলন-সংগ্রামে আত্মদানকারী শহীদ এবং দলীয় নেতাকর্মীদের স্মরণ করেন তারা।
বক্তারা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনাল, মহানগর বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ রাজিব হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক আলী রেজোয়ান বিশ্বাস তরুণ, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম চৌধুরী রঞ্জন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক  শাহরিয়ার শিথিলসহ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论

相关文章

চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 区域新闻 চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 11 Views চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি 区域新闻 চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি 29 Views নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন 区域新闻 নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন 27 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 区域新闻 ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 37 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 区域新闻 ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 27 Views গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি 区域新闻 গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি 35 Views ফরিদপুরে রাজনৈতিক সংঘর্ষে কৃষক দল নেতা নিহত: মহাসড়কে অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতি 区域新闻 ফরিদপুরে রাজনৈতিক সংঘর্ষে কৃষক দল নেতা নিহত: মহাসড়কে অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতি 66 Views