বুধবার (১৯ আগস্ট) সকালে প্রেস ক্লাব চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ও দৈনিক করতোয়ার সিনিয়র ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক ও জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে শফিকুল ইসলাম শফিকের ক্যামেরায় ধারণ করা তারেক রহমানের রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ের ৩৭২টি স্থিরচিত্র সম্বলিত ১৮৬ পৃষ্ঠার স্মারক ফটো অ্যালবাম অতিথিদের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ ফটোসাংবাদিকদের তথ্য যাচাই করে সংবাদ ও ছবি প্রকাশের আহ্বান জানান।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট