চুয়াডাঙ্গায় পুলিশ ব্যারাক থেকে ইমিগ্রেশন পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ… | আই নিউজ বিডি

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় পুলিশ ব্যারাক থেকে ইমিগ্রেশন পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত জয়নগর পুলিশ চেকপোস্ট সংলগ্ন ব্যারাক থেকে শামীম হোসেন (৩০) নামের এক ইমিগ্রেশন পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।..
Eidok-এ শেয়ার
চুয়াডাঙ্গায় পুলিশ ব্যারাক থেকে ইমিগ্রেশন পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে ব্যারাকের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শামীম হোসেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার জুটিয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে এবং দর্শনা চেকপোস্টে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শামীম ব্যারাকের একটি কক্ষে একা থাকতেন। শুক্রবার সকালে তিনি ডিউটিতে অনুপস্থিত ছিলেন। তার সহকর্মীরা বিষয়টি খেয়াল করে তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং সিলিং ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “শামীম নামের এক ইমিগ্রেশন পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে, পরে আরও তথ্য জানানো হবে।”

এ ঘটনায় পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যার ধারণা করলেও, মৃত্যুর কারণ নিশ্চিত হতে তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel