শ্যামনগর গাবুরায় চারশত সুবিধাবঞ্চিত শিশুর মাঝে অর্থ সহায়তা প্রদান.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শ্যামনগর গাবুরায় চারশত সুবিধাবঞ্চিত শিশুর মাঝে অর্থ সহায়তা প্রদান..

Ranajit Barman avatar   
Ranajit Barman
শ্যামনগর গাবুরায় চারশত সুবিধাবঞ্চিত শিশুর মাঝে অর্থ সহায়তা প্রদান..
শ্যামনগর গাবুরায় চারশত সুবিধাবঞ্চিত শিশুর মাঝে অর্থ সহায়তা প্রদান..
ছবি: সংগৃহীত
মঙ্গলবার (১৮ আগস্ট)উপজেলার  বুড়িগোয়ালিনী ব্রতীর প্রকল্প কার্যালয়ে অর্থ বিতরণ কার্যক্রম করা হয়। প্রতিটি পরিবারের মাঝে মাসে ১ হাজার ২০০ টাকা হারে দুই মাসের জন্য এককালীন ২ হাজার ৪০০ টাকা প্রদান করা হয়। প..

 শ্যামনগর গাবুরায় চারশত সুবিধাবঞ্চিত শিশুর মাঝে অর্থ সহায়তা প্রদান

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চারশত ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশু পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা বিতরণ শুরু করেছে ব্রতী সমাজ কল্যাণ সংস্থা। নর্থ আমেরিকান বাংলাদেশী ইসলামিক কমিউনিটি (নাবিক)-এর আর্থিক সহায়তায় বাস্তবায়িত ‘শিশু সুরক্ষা প্রকল্প’-এর আওতায় এ সহায়তা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট)উপজেলার  বুড়িগোয়ালিনী ব্রতীর প্রকল্প কার্যালয়ে অর্থ বিতরণ কার্যক্রম করা হয়। প্রতিটি পরিবারের মাঝে মাসে ১ হাজার ২০০ টাকা হারে দুই মাসের জন্য এককালীন ২ হাজার ৪০০ টাকা প্রদান করা হয়। পাশাপাশি শিশুদের পোশাক ও শিক্ষাসামগ্রীও প্রদান করা হয়।

অর্থ সহায়তা বিতরণ করেন ব্রতীর সাতক্ষীরা এরিয়া ম্যানেজার সাইফুর রহমান ও  সুপারভাইজার মনিরুল ইসলাম।   এসময় অঅরও উপস্থিত ঠছলেন  শাহনাজ আক্তার, মাহমুদুল হাসান, সুমাইয়া আক্তারসহ কর্মকর্তা-কর্মচারীরা ।

জানা যায় এই প্রকল্পের আওতায় শিশু পুনর্বাসনের পাশাপাশি গৃহনির্মাণ ও গৃহসংস্কার, গবাদিপশু পালন, ক্ষুদ্র ব্যবসা, দর্জির কাজ এবং খাবার পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। এছাড়া খাবার পানির পুকুর খনন, পিএসএফ নির্মাণ ও সংস্কার এবং ভাসমান স্বাস্থ্যসেবা কেন্দ্রের কার্যক্রমও চলমান রয়েছে। 
উল্লেখ্য, ব্রতী সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশের বিভিন্ন জেলায় মানবাধিকার, সুশাসন, নিরাপদ পানি ও পরিবেশসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

ছবি- শ্যামনগরে গাবুরায় চারশত সুবিধাবঞ্চিত শিশুর মাঝে অর্থ সহায়তা প্রদান

Geen reacties gevonden


News Card Generator