বাকৃবি "বিএইউ ডাইরেক্ট অফিসার্স এসোসিয়েশন" এর আত্মপ্রকাশ, কৃষিবিদ লিপি আহবায়ক, মনির উদ্দীন সদস্য সচিব.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বাকৃবি "বিএইউ ডাইরেক্ট অফিসার্স এসোসিয়েশন" এর আত্মপ্রকাশ, কৃষিবিদ লিপি আহবায়ক, মনির উদ্দীন সদস্য সচিব..

Md Ubaydullah Rume avatar   
Md Ubaydullah Rume
বাকৃবি "বিএইউ ডাইরেক্ট অফিসার্স এসোসিয়েশন" এর আত্মপ্রকাশ, কৃষিবিদ লিপি আহবায়ক, মনির উদ্দীন সদস্য সচিব..
বাকৃবি "বিএইউ ডাইরেক্ট অফিসার্স এসোসিয়েশন" এর আত্মপ্রকাশ, কৃষিবিদ লিপি আহবায়ক, মনির উদ্দীন সদস্য সচিব..
ছবি: সংগৃহীত
উবায়দুল্লাহ রুমি, ময়মনসিংহ:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ঐক্য, সহযোগিতা, অধিকার রক্ষা ও কল্যাণের নতুন বার্তা নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘বিএইউ ডাইরেক্ট অফিসার্স এসোসিয়েশন’। মঙ্গলবার(১৯ আগস্ট ২০২৬) তারিখে বিশ্ববিদ্যালয়টির অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ ওয়াহিদা ইয়াসমিন (লিপি) কে আহবায়ক এবং কৃষি মিউজিয়ামের পরিচালক (ভারপ্রাপ্ত)  কৃষিবিদ মনির উদ্দীন আহম্মেদকে সদস্য-সচিব করে ৩৭ সদস্যবিশিষ্ট একটি নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়।

সংগঠনটির এক যৌথ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাকৃবির অফিসারদের মাঝে কোন বিভাজন সৃষ্টি নয়; বরং একটি স্বচ্ছ, গণতান্ত্রিক ও জবাবদিহিতামূলক সাংগঠনিক পরিবেশ গড়ে তোলাই এই এসোসিয়েশনের মূল লক্ষ্য। দায়িত্ব সচেতনতার মাধ্যমে প্রশাসনিক কর্মকাণ্ডে চেইন অব কমান্ড বজায় রাখা, কর্মকর্তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষা করা এবং বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য আরও কার্যকর ভূমিকা পালন করার অঙ্গীকার ব্যক্ত করেছে নবগঠিত এই সংগঠনটি।

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, মতামত ও মতভিন্নতা থাকতে পারে কিন্তু পারস্পরিক বিভেদ নয়; প্রতিযোগিতা থাকলেও ব্যক্তিগত বিরোধ এড়িয়ে চলার নীতিতে তারা বিশ্বাসী। বিশ্ববিদ্যালয়ের সর্বাঙ্গীন মর্যাদা অক্ষুণ্ন রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি প্রকাশ করেছে এই সংগঠন। এটি কোন ব্যক্তি, গোষ্ঠী বা পূর্ববর্তী সংগঠনের বিরুদ্ধে গঠিত হয়নি, বরং কল্যাণ ও ঐক্যের নতুন সম্ভাবনা তৈরির উদ্দেশ্যেই এই উদ্যোগ।

গঠিত আহবায়ক কমিটিতে ১৩ জন যুগ্ম-আহবায়ক এবং ২২ জন সাধারণ সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়, বরং পারস্পরিক সম্মান ও সহযোগিতার নীতিতে কমিটি বিন্যস্ত করা হয়েছে।

যুগ্ম-আহবায়ক হিসেবে দায়িত্বে আছেন, এডিশনাল রেজিস্ট্রার কৃষিবিদ ড. নাজমুল হক (স্বপন), এডিশনাল রেজিস্ট্রার কৃষিবিদ ড. ফারুক আহম্মদ, পরিকল্পনা ও উন্নয়ন শাখার এডিশনাল ডাইরেক্টর কৃষিবিদ মোহাম্মদ শফিউল্ল্যাহ (রুবেল), বিশ্ববিদ্যালয় প্রকৌশল শাখার অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান, এডিশনাল ট্রেজারার সাজ্জাদ হোসেন মন্ডল, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুহঃ এনামুল হক, এডিশনাল ডাইরেক্টর প্রকৌশলী মুহাম্মদ আতিকুজ্জামান আকন্দ (চঞ্চল), ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাব্বির কবীর (সাচ্চা), ডেপুটি ট্রেজারার মোহাম্মদ আশরাফুল হক (রাহাত), ডেপুটি চীফ মেডিক্যাল অফিসার ডা. আবুল কালাম মোহাম্মদ আজাদ, অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. ফারজানা দিবা, উপ-প্রধান খামার তত্ত্বাবধায়ক উদ্যানতও্ব কৃষিবিদ ড. মোহা ওবাইদুর রহমান এবং এডিশনাল রেজিস্ট্রার সংস্থাপন ৫( পেনশন) কৃষিবিদ সাহেবুল ইসলাম খান (রনি)।

এছাড়াও কমিটির সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও শাখার দায়িত্বশীল ২২ জন কর্মকর্তা অন্তর্ভুক্ত হয়েছেন। 'ঐক্য, মর্যাদা, জবাবদিহিতা ও কল্যাণ' এর চার মূলনীতির ওপর ভর করে সংগঠনটি বাকৃবি পরিবারের সকলের সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।

Nenhum comentário encontrado


News Card Generator