মাধবপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, ড্রেজার-পাইপ ধ্বংস.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, ড্রেজার-পাইপ ধ্বংস..

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, ড্রেজার-পাইপ ধ্বংস..
মাধবপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, ড্রেজার-পাইপ ধ্বংস..
ছবি: সংগৃহীত
****

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে দুটি ড্রেজার মেশিন অকেজো করার পাশাপাশি প্রায় দেড় হাজার ফুট পাইপলাইন কেটে বিনষ্ট করা হয়েছে।সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার বুল্লা ইউনিয়নের গাগরাবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন নোয়াপাড়া তহসিলের ভূমি উপসহকারী কর্মকর্তা সুজিত চন্দ্র দেব। এ সময় ভূমি অফিসের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।অভিযানকালে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিনগুলো অকেজো করে দেওয়া হয়। একই সঙ্গে বালু-মাটি পরিবহনে ব্যবহৃত প্রায় ১ হাজার ৫০০ ফুট পাইপ কেটে বিচ্ছিন্ন করা হয়।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে বালু ও মাটি উত্তোলনের কারণে কৃষিজমি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে জমির স্বাভাবিক গঠন নষ্ট হওয়া, ভাঙন সৃষ্টি এবং বসতবাড়ি ও স্থানীয় যোগাযোগব্যবস্থা ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে। তারা অবৈধ উত্তোলনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে স্থায়ীভাবে এ কার্যক্রম বন্ধের দাবি জানান।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বলেন, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে অবৈধ বালু-মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

Hiçbir yorum bulunamadı


News Card Generator