মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে
ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের
নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান সূত্রে জানা যায়, চৌরাস্তায় অবস্থিত প্রান্ত
মেডিক্যালে বিক্রির জন্য নিষিদ্ধ 'ফিজিশিয়ান সেম্পল' (চিকিৎসকদের জন্য সংরক্ষিত ফ্রি
নমুনা ঔষধ) মজুত ও বিক্রি করা হচ্ছিল। এ অপরাধে 'ঔষধ ও কসমেটিক্স আইন, ২০২৩'-এর ৪০ (গ) ও
(ঘ) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ভৈরব চন্দ্রকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়
এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে রুহিয়া চৌরাস্তার
আরও কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রেগ লাইসেন্স ও ঔষধের গুণগত মান নিশ্চিতকরণে
পরিদর্শন ও সতর্কতা জারি করা হয়। অভিযান শেষে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
রুহুল আমিন সাংবাদিকদের বলেন, "আজকে প্রাথমিক পর্যায়ে কয়েকটি প্রতিষ্ঠানে পরিদর্শন
ও সচেতনতামূলক অভিযান চালানো হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এবং বাজারে কোনো ধরনের
অবৈধ বা বিক্রয়নিষিদ্ধ ঔষধ যেন বিক্রি হতে না পারে, সে লক্ষ্যে আগামীতেও আমাদের এ ধরনের
তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
রুহিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফার্মেসিকে জরিমানা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
রুহিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফার্মেসিকে জরিমানা
ছবি: সংগৃহীত
প্রাণকেন্দ্র রুহিয়া চৌরাস্তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রান্ত মেডিক্যালের
স্বত্বাধিকারী ভৈরব চন্দ্রকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।..
কোন মন্তব্য পাওয়া যায়নি