সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত

Juwel Hossain avatar   
Juwel Hossain
সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত
সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত
ছবি: সংগৃহীত
নিহত সাদ্দাম হোসেন নাটোরের সিংড়া উপজেলার গোয়ালবাথান গ্রামের সাদেক আলীর ছেলে।..

ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। দুর্ঘটনার পর পুলিশ দেরিতে ঘটনাস্থলে পৌঁছানোর অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ক্ষুব্ধ স্থানীয়রা। এতে মহাসড়কে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে সলঙ্গার পাটধারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন নাটোরের সিংড়া উপজেলার গোয়ালবাথান গ্রামের সাদেক আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, নাটোরের সিংড়া থেকে যাত্রী নিয়ে শাহজাদপুর যাচ্ছিল একটি পিকআপ। পাটধারী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রডবাহী একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সাদ্দাম হোসেন। ঘটনার পর স্থানীয় জনতা ট্রাকটি আটকে রাখে।

এদিকে, পুলিশকে খবর দেওয়ার পরও ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়েছে—এমন অভিযোগ তুলে সাদ্দামের মরদেহ মহাসড়কে রেখে অবরোধ সৃষ্টি করেন স্থানীয়রা। এতে রাস্তার উভয় পাশে দুই কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরবর্তীতে সকালে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে প্রায় দুই ঘণ্টা পর সকাল সাড়ে ৬টার দিকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

তবে বিলম্বে পৌঁছানোর অভিযোগ অস্বীকার করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, "খবর পেয়ে পুলিশ যথাসময়েই ঘটনাস্থলে পৌঁছায়। সলঙ্গা থানা পুলিশের সহায়তায় স্থানীয়দের বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করানো হয়েছে এবং দুর্ঘটনা কবলিত ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে।"

অভিযুক্ত ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে জানিয়ে ওসি আরও বলেন, "তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আহত দুজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।"

Tidak ada komentar yang ditemukan


News Card Generator