সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত | আই নিউজ বিডি

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত

নিহত সাদ্দাম হোসেন নাটোরের সিংড়া উপজেলার গোয়ালবাথান গ্রামের সাদেক আলীর ছেলে।..
Eidok-এ শেয়ার
সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত
ছবি: সংগৃহীত

ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। দুর্ঘটনার পর পুলিশ দেরিতে ঘটনাস্থলে পৌঁছানোর অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ক্ষুব্ধ স্থানীয়রা। এতে মহাসড়কে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে সলঙ্গার পাটধারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন নাটোরের সিংড়া উপজেলার গোয়ালবাথান গ্রামের সাদেক আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, নাটোরের সিংড়া থেকে যাত্রী নিয়ে শাহজাদপুর যাচ্ছিল একটি পিকআপ। পাটধারী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রডবাহী একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সাদ্দাম হোসেন। ঘটনার পর স্থানীয় জনতা ট্রাকটি আটকে রাখে।

এদিকে, পুলিশকে খবর দেওয়ার পরও ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়েছে—এমন অভিযোগ তুলে সাদ্দামের মরদেহ মহাসড়কে রেখে অবরোধ সৃষ্টি করেন স্থানীয়রা। এতে রাস্তার উভয় পাশে দুই কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরবর্তীতে সকালে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে প্রায় দুই ঘণ্টা পর সকাল সাড়ে ৬টার দিকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

তবে বিলম্বে পৌঁছানোর অভিযোগ অস্বীকার করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, "খবর পেয়ে পুলিশ যথাসময়েই ঘটনাস্থলে পৌঁছায়। সলঙ্গা থানা পুলিশের সহায়তায় স্থানীয়দের বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করানো হয়েছে এবং দুর্ঘটনা কবলিত ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে।"

অভিযুক্ত ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে জানিয়ে ওসি আরও বলেন, "তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আহত দুজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।"

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা জেলার খবর শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 13 ভিউ মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 60 ভিউ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া জেলার খবর সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 ভিউ সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক জেলার খবর সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 309 ভিউ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ জেলার খবর উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 ভিউ ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন জেলার খবর ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 ভিউ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী জেলার খবর মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী 71 ভিউ