মাধবপুরে চালকের কাছ থেকে মিশুক ছিনিয়ে নেওয়ার অভিযোগে যুবক আটক.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে চালকের কাছ থেকে মিশুক ছিনিয়ে নেওয়ার অভিযোগে যুবক আটক..

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে চালকের কাছ থেকে মিশুক ছিনিয়ে নেওয়ার অভিযোগে যুবক আটক..
মাধবপুরে চালকের কাছ থেকে মিশুক ছিনিয়ে নেওয়ার অভিযোগে যুবক আটক..
ছবি: সংগৃহীত
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে জোরপূর্বক অটোরিকশা (মিশুক) নিয়ে যাওয়ার অভিযোগে মো. ফারুক মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়।

রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার গোয়ালনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ফারুক মিয়া গোয়ালনগর গ্রামের কাঁচন মিয়ার ছেলে।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট গোয়ালনগর জামে মসজিদের পাশে চালক হাসান মিয়ার কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে অটোরিকশার চাবি নিয়ে সেটি নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে ফারুকের বিরুদ্ধে।
পরে অটোরিকশার মালিক নাজির মিয়া থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে ফারুককে আটক ও অটোরিকশাটি উদ্ধার করে।

মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Keine Kommentare gefunden


News Card Generator