ভূঞাপুরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় অভিযোগের ১ ঘণ্টার মধ্যে ১জন আসামি… | আই নিউজ বিডি

ভূঞাপুরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় অভিযোগের ১ ঘণ্টার মধ্যে ১জন আসামি আটক!

****
Eidok-এ শেয়ার
ভূঞাপুরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় অভিযোগের ১ ঘণ্টার মধ্যে ১জন আসামি আটক!
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধভাবে নকল তামাকজাত পণ্য (জর্দা) তৈরির কারখানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের লাঞ্ছিত ও পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়েরের এক ঘণ্টার মধ্যে শাকিল (২৪) নামে একজনকে আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ। তবে ঘটনায় অভিযুক্ত আরো দুইজন পলাতক রয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কালা সড়ক সংলগ্ন কুকাদাইর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী (৬০) ও তার দুই ছেলে মিজান (৪০) ও শাকিল (২৪) দীর্ঘদিন ধরে অনুমোদন ও নিবন্ধন ছাড়াই জর্দা তৈরি ও বাজারজাত করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এর আগে প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওই কারখানায় অভিযান চালিয়ে অর্থদণ্ড ও কারখানা বন্ধের নির্দেশ দেয়। পরে গোপনে কারখানা চালুর খবর পেয়ে সাংবাদিকরা সেখানে সংবাদ সংগ্রহে যান।

এ সময় সাংবাদিকদের গালিগালাজ, পেশাগত দায়িত্ব পালনে বাধা, আঘাতের চেষ্টা ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। পরে বিষয়টি ইউএনও মো. মাহবুব হাসান ও ওসি একেএম রেজাউল করিমকে জানানো হয়। এতে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অভিযুক্তরা পালিয়ে যান। পরে প্রশাসনের নির্দেশনায় তাৎক্ষণিক কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

এ ঘটনায় চ্যানেল এস টেলিভিশনের সংবাদ প্রতিনিধি হাদী চকদার ও বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি দুলদুল হোসেন রাজু সহ পাঁচ সাংবাদিক রাতেই অভিযুক্ত ওই তিন জনের বিরুদ্ধে ভূঞাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। 

পরে সেই অভিযোগের বিষয়টি আমলে নিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় মাত্র এক ঘণ্টার মধ্যে শাকিল নামে এক অভিযুক্তকে আটক করে পুলিশ। তবে ঘটনায় আরো ২ জন অভিযুক্ত এখনো পলাতক রয়েছেন। 

রিপোর্টর্স ইউনিটির সাধারণ সম্পাদক ও চ্যানেল এস টেলিভিশনের প্রতিনিধি হাদী চকদার বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এমন আচরণ আমরা কখনোই প্রত্যাশা করি না। আমরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। এ ঘটনায় দ্রুত আইনি সহায়তা দেওয়ায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে ধন্যবাদ জানাই।

থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই শাকিলকে আটক করা হয়েছে। বাকি দুজনকেও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম جريمة গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 82 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার جريمة নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 74 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের جريمة দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা جريمة দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 100 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত جريمة সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 76 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর جريمة ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা جريمة শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 85 Views