সুস্থ জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম : বিভাগীয় কমিশনার

মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ‘মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ’ বলতে হবে..
Partager sur Eidok
সুস্থ জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম : বিভাগীয় কমিশনার
Photo : collectée

‘সুস্থ ও সবল জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম’-খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের এমন বক্তব্যের মধ্য দিয়ে সাতক্ষীরায় শুরু হয়েছে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। সোমবার (১৭ আগস্ট) বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী খেলাধুলাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। একটি সুস্থ ও সবল জাতি গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ‘মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ’ বলতে হবে। তিনি আরও বলেন, শুধু লেখাপড়া নয়, একটি জাতি গঠনে ক্রীড়া ও সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাতক্ষীরার ক্রীড়াঙ্গন সব সময়ই সরব। এ জেলার মাটি খেলাধুলার জন্য অত্যন্ত উর্বর। সাতক্ষীরা থেকে জাতীয় পর্যায়ে অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে এসেছেন। জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে নতুন খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে। জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা পৌরসভার সিও মো. আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানসহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল ফেডারেশনের আয়োজনে এবারের টুর্নামেন্টে জেলার সাতটি উপজেলা ও সাতক্ষীরা পৌরসভাসহ মোট আটটি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের সূচি অনুযায়ী, সোমবারের উদ্বোধনী ম্যাচে শ্যামনগর উপজেলা ও কলারোয়া উপজেলা মুখোমুখি হয়। এতে শ্যামনগর উপজেলা দল ২-১ গোলে বিজয়ী হয়। মঙ্গলবার ১৮ আগস্ট সাতক্ষীরা পৌরসভা খেলবে কালীগঞ্জ উপজেলার বিপক্ষে। ১৯ আগস্ট সাতক্ষীরা সদর উপজেলার প্রতিপক্ষ তালা উপজেলা এবং ২০ আগস্ট দেবহাটা উপজেলার মুখোমুখি হবে আশাশুনি উপজেলা। প্রতিটি ম্যাচ শুরু হবে বিকেল ৩টায়। কিন্তু সোমবারের উদ্বোধনী ম্যাচটি বৃষ্টির কারণে দেরিতে শুরু হয়। কোয়ার্টার ফাইনালের চার বিজয়ী দলকে নিয়ে ২২ ও ২৩ আগস্ট দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। আগামী ৩০ আগস্ট বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

শ্রীপুরে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা Nouvelles du district শ্রীপুরে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা 59 Views নড়াইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদের মিছিলে হামলা: ছাত্রদল ও কৃষক দল নেতাসহ নিহত ২ Nouvelles du district নড়াইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদের মিছিলে হামলা: ছাত্রদল ও কৃষক দল নেতাসহ নিহত ২ 66 Views কালিয়ায় বিএনপির শোডাউনে হামলায় জাসাস নেতার মৃত্যু Nouvelles du district কালিয়ায় বিএনপির শোডাউনে হামলায় জাসাস নেতার মৃত্যু 66 Views নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি Nouvelles du district নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি 61 Views নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি Nouvelles du district নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি 54 Views পোশাক খাতের দীর্ঘস্থায়ী অস্থিরতায় ব্যাংকিং খাতে বড় খেলাপি ঋণের আশঙ্কার কথা বিশেষজ্ঞদের Nouvelles du district পোশাক খাতের দীর্ঘস্থায়ী অস্থিরতায় ব্যাংকিং খাতে বড় খেলাপি ঋণের আশঙ্কার কথা বিশেষজ্ঞদের 54 Views শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা  Nouvelles du district শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা  51 Views