সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় আরিফুল ইসলাম (৪৫) নামে এক এনজিও পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার দুর্গানগর গ্রামের একটি মেহগনি গাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আরিফুল ইসলাম দুর্গানগর গ্রামের দানেজ আলীর ছেলে। তিনি স্থানীয় ‘সোনার বাংলা’ নামের একটি এনজিওর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে দুর্গানগর গ্রামের একটি গাছের সঙ্গে আরিফুল ইসলামের মরদেহ ঝুলতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আরিফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লাপাড়ায় এনজিও পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
نظری یافت نشد