বিএনপির সাবেক মহাসচিবের সাথে জনাব আক্তারুল আলম মাষ্টারের সৌজন্য… | আই নিউজ বিডি

বিএনপির সাবেক মহাসচিবের সাথে জনাব আক্তারুল আলম মাষ্টারের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির সাবেক মহাসচিবের সাথে জনাব আক্তারুল আলম মাষ্টারের সৌজন্য সাক্ষাৎ

​শ্রীপুর (গাজীপুর):
গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যা..
Eidok-এ শেয়ার
বিএনপির সাবেক মহাসচিবের সাথে জনাব আক্তারুল আলম মাষ্টারের সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

বিএনপির সাবেক মহাসচিবের সাথে শ্রীপুর উপজেলা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ

​শ্রীপুর (গাজীপুর):

গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আক্তারুল আলম মাস্টার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক মহাসচিবের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।

​সাক্ষাৎকালে তারা দলের সার্বিক সাংগঠনিক অবস্থা, স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া শ্রীপুর উপজেলার বিভিন্ন স্থানীয় উন্নয়ন ও জনকল্যাণমূলক বিষয় নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করা হয়।

​এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে জনাব আক্তারুল আলম মাস্টার জানান, তৃণমূল পর্যায়ে দলকে আরও সংগঠিত ও শক্তিশালী করতে জ্যেষ্ঠ নেতাদের পরামর্শ ও দিকনির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছেন তারা।

Kommentarer 0

Inga kommentarer hittades