পাঁচবিবিতে ৪৪ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পাঁচবিবিতে ৪৪ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

Md Babul Hossain avatar   
Md Babul Hossain
পাঁচবিবিতে ৪৪ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
পাঁচবিবিতে ৪৪ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
****

পাঁচবিবি জয়পুরহাট সংবাদদাতাঃ 

জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযানে ৪৪ পিস ট্যাপেন্টাডলসহ মো. আব্দুল আলিম (২৮) নামে এক যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের বিরিঞ্চি গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৪ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আব্দুল আলিম বিরিঞ্চি গ্রামের মো. আবুল কাশেমের ছেলে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল আলিমকে ৪৪ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator