সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলায় সাংবাদিক নেতাসহ গ্রেপ্তার ২.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলায় সাংবাদিক নেতাসহ গ্রেপ্তার ২..

Juwel Hossain avatar   
Juwel Hossain
সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলায় সাংবাদিক নেতাসহ গ্রেপ্তার ২..
সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলায় সাংবাদিক নেতাসহ গ্রেপ্তার ২..
ছবি: সংগৃহীত
১৬ আগস্ট রাতে বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান..

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত শনিবার (১৫ আগস্ট) বিকেল ৬টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান।

তিনি জানান, রায়গঞ্জ থানায় স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করে মামলা করেন। পরবর্তীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে মামলার ৮ নম্বর এজাহারনামীয় আসামি রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. গোলাম মুক্তাদীরকে গ্রেপ্তার করে।

এছাড়া একই দিন বিকেলে উপজেলা সদরের ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের সামনে থেকে আলমগীর হোসেন নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে এমপির ব্যবহৃত গাড়িতে অতর্কিত হামলা চালিয়ে মারাত্মক ভাঙচুর চালানো হয়। ঘটনার সময় এমপির সাথে থাকা ফয়সল বিশ্বাস নামের একজনের ফেসবুক আইডি থেকে সরাসরি লাইভে যুক্ত হয়ে ভিপি আইনুল হক বলেন, "দেশের মানুষের কল্যাণে কাজ করতে বের হয়ে আমরা হামলার শিকার হয়েছি। শত্রুপক্ষ হত্যার উদ্দেশ্যে এই আক্রমণ চালিয়েছে।"

এদিকে সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এক যৌথ বিবৃতিতে এ হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

অন্যদিকে হামলার দায় জামায়াত, শিবির ও এনসিপির ওপর চাপানো হলেও অভিযোগ ভিত্তিহীন দাবি করে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, "বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও গ্রুপিংয়ের কারণে তারা নিজেরা গাড়ি ভাঙচুর করে অন্য দলের ওপর দায় চাপানোর চেষ্টা করছে। এর সঙ্গে জামায়াতের কোনো সম্পৃক্ততা নেই।"

বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

没有找到评论


News Card Generator