কামারখন্দে তালা ভেঙে আড়াই  লক্ষ  টাকা  চুরি হওয়ার অভিযোগ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কামারখন্দে তালা ভেঙে আড়াই  লক্ষ  টাকা  চুরি হওয়ার অভিযোগ

মো. ইয়াছিন কবির avatar   
মো. ইয়াছিন কবির
কামারখন্দে তালা ভেঙে আড়াই  লক্ষ  টাকা  চুরি হওয়ার অভিযোগ
কামারখন্দে তালা ভেঙে আড়াই  লক্ষ  টাকা  চুরি হওয়ার অভিযোগ
ছবি: সংগৃহীত
তেল  ব্যবসায়ীর দোকানের ক্যাশের তালা ভেঙে দুই লক্ষ পঞ্চাশ হাজার  টাকা চুরি

ইয়াছিন কবির : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল পূর্ব বাজারে  এক তেল  ব্যবসায়ীর দোকানের ক্যাশের তালা ভেঙে দুই লক্ষ পঞ্চাশ হাজার  টাকা চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

রবিবার সকাল সাড়ে  আটটার দিকে উপজেলার জামতৈল পূর্ব বাজারের ভ্যানগারেজ সংলগ্ন মেসার্স লাকী এন্টারপ্রাইজ দোকানে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী তেল ব্যবসায়ী মো. নুরুল ইসলাম  (নুরমান)  বলেন, প্রতিদিনের ন্যায়  সকালে  আমি দোকান খুলে ঝাড়ু, পানি ছিটিয়ে দোকানের পিছনে প্রস্রাব করতে গেলে এর মধ্যে কেউ  দুই থেকে তিন মিনিটের মধ্যে আমার দোকানের ক্যাশের তালা ভেঙে  দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি বড় ধরনের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন।

এ বিষয়ে তিনি মৌখিক ভাবে থানা অভিযোগ করলে, থানায় থেকে পুলিশ পরিদর্শন করেছেন।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, এ ঘটনায় মৌখিক ভাবে অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে ঘটনার স্থানে পুলিশ পাঠিয়েছি। 

没有找到评论


News Card Generator