কামারখন্দে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও র্র্যালী অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কামারখন্দে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও র্র্যালী অনুষ্ঠিত..

মো. ইয়াছিন কবির avatar   
মো. ইয়াছিন কবির
কামারখন্দে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও র্র্যালী অনুষ্ঠিত..
কামারখন্দে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও র্র্যালী অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
****

ইয়াছিন কবির:

"রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ " এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের কামারখন্দে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

জাতীয় মৎস্য পক্ষ (১৬ হতে ১৮ আগস্ট  ) উপলক্ষ্যে রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে  উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য র্র্যালি বের হয়ে  উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। 

এসময়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে উপজেলা পরিষদের মিনি অডিটোরিয়ামে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন কুমার রায়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. বিপাশা হোসাইনের সভাপতিত্বে এসময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েস বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উত্থান প্রমুখ বক্তব্য রাখেন ।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator