মাশালডাঙ্গী কালীমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি জাহিদ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাশালডাঙ্গী কালীমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি জাহিদ..

Md Asaduzzaman  avatar   
Md Asaduzzaman
মাশালডাঙ্গী কালীমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি জাহিদ..
মাশালডাঙ্গী কালীমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি জাহিদ..
ছবি: সংগৃহীত
মাশালডাঙ্গী কালীমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি জাহিদ

মাশালডাঙ্গী কালীমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি জাহিদ


​মোঃ আসাদুজ্জামান , পীরগঞ্জ (ঠাকুরগাঁও):
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মাশালডাঙ্গী ব্রিজ সংলগ্ন ঐতিহাসিক মাশালডাঙ্গী কালীমন্দিরের ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
​রোববার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।
​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী মাইদুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান চৌধুরী, পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান চৌধুরী, পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, কালীমন্দিরের সভাপতি নোমেন চন্দ্র রায়, তপন চন্দ্র, পলাশ চন্দ্রসহ এলাকার স্থানীয় সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভক্তবৃন্দ।
​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমানের বিশেষ বরাদ্দকৃত ৩ লক্ষ টাকা ব্যয়ে এই নির্মাণকাজ বাস্তবায়ন করা হচ্ছে। মন্দিরটির ছাদ ঢালাই সম্পন্ন হওয়ায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়েছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator