চিরিরবন্দরে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ককে বহিস্কারের সিদ্ধান্ত।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

চিরিরবন্দরে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ককে বহিস্কারের সিদ্ধান্ত।..

এনামুল মবিন (সবুজ) avatar   
এনামুল মবিন (সবুজ)
চিরিরবন্দরে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ককে বহিস্কারের সিদ্ধান্ত।..
চিরিরবন্দরে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ককে বহিস্কারের সিদ্ধান্ত।..
ছবি: সংগৃহীত
দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ককে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ..

গত ১৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে উপজেলা বিএনপি দলীয় অফিসে উপজেলা বিএনপির সভায় বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়। 

উপজেলা দলীয় অফিস সুত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের জুলাই গণ অভ্যুর্ত্থানের পর প্রভাব খাটিয়ে ব্যাপক চাঁদাবাজি, দিনাজপুর জেলা পরিষদে সদস্য থাকাকালীন সময়ে প্রকল্প দেয়ার কথা বলে বিভিন্ন জনের কাছে টাকা আদায়, ব্যাক্তিগত প্রভাব বজায় রাখতে দলীয় নেতা কর্মীর উপর চড়াও, মারপিট জখম করার অপরাধে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক নুরে আলম সিদ্দিকী নয়নকে দল থেকে বহিস্কারের সুপারীশের সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

উপজেলা বিএনপির কয়েকজন প্রভাবশালী নেতা বলেন, সভায় সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে তাকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্তটি সুপারীশ আকারে কেন্দ্রীয় বিএনপি অফিসে পাঠানো হবে। 

এ ব্যাপারে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক নুরে আলম সিদ্দিকী নয়ন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী আমলে অনেক নির্যাতনের শিকার হয়েছি। ৬৯টি মামলা হয়েছে। অনেক চড়াই উৎড়াই পেরিয়ে রাজনীতিতে এ পর্যায়ে এসেছি। দলের বিপদে ঢাল হয়ে ছিলাম রানীরবন্দরে। দল ক্ষমতায় এসে একমাত্র ছেলের নামে মামলা হলো।  বহিস্কারের সুপারীশের বিরুদ্ধে কেন্দ্রে মোকাবেলা করব।

Nema komentara


News Card Generator