মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের বার্ষিক পুনর্মিলনী ও সংবর্ধনা | আই নিউজ বিডি

চট্টগ্রাম

মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের বার্ষিক পুনর্মিলনী ও সংবর্ধনা

****
Eidok-এ শেয়ার
মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের বার্ষিক পুনর্মিলনী ও সংবর্ধনা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের বার্ষিক পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬। শুক্রবার দিনব্যাপী মিরসরাইবাসীর মিলনমেলায় পরিণত হওয়া এ আয়োজনে সংগঠনের কয়েক হাজার সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। এসোসিয়েশনের সভাপতি মাহফুজুল হক মনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাই থেকে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৪৩-এর সংসদ সদস্য শামসুন্নাহার বেগম। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন ইঞ্জিনিয়ার খায়রুল মোস্তফা। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌহিদ উদ-দৌজা ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার হামিদুল হক।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন এমপি বলেন, মিরসরাই এসোসিয়েশন মিরসরাইবাসীর প্রাণের সংগঠন। দল-মত ও রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে মিরসরাইবাসীর কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে মিরসরাইয়ের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে শামসুন্নাহার বেগম এমপি এসোসিয়েশনের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি ভবিষ্যতে মিরসরাইবাসীর কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে এসোসিয়েশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, কার্যনির্বাহী পরিষদের সদস্য, দাতা ও পৃষ্ঠপোষক সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন। এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন ও সংসদ সদস্য শামসুন্নাহার বেগমকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি নবাগত দাতা ও পৃষ্ঠপোষক সদস্যদেরও সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানের আহ্বায়ক ইঞ্জিনিয়ার খায়রুল মোস্তফা আয়োজন সফল করতে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

সমাপনী বক্তব্যে এসোসিয়েশনের সভাপতি মাহফুজুল হক মনি অতিথি, সদস্য, দাতা ও পৃষ্ঠপোষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংগঠনের ঐক্য ও ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যতেও মিরসরাইবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পুনর্মিলনী উপলক্ষে আয়োজন করা হয় মিরসরাইয়ের ঐতিহ্যবাহী চট্টগ্রামের বিখ্যাত মেজবান। পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ক্লোজআপ ওয়ানখ্যাত জনপ্রিয় শিল্পী সাব্বিরসহ অন্যান্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

দিনব্যাপী এ আয়োজনে মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের কয়েক হাজার সদস্য ও তাদের পরিবার-পরিজনের উপস্থিতিতে জিইসি কনভেনশন সেন্টার হয়ে ওঠে উৎসবের মিলনমেলা। পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শেষ হয় বার্ষিক পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি ज़िला समाचार রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 18 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি ज़िला समाचार খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 52 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু ज़िला समाचार রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 37 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী ज़िला समाचार সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 46 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী ज़िला समाचार মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 33 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ज़िला समाचार কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 29 Views ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ ज़िला समाचार ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 26 Views