রোববার (১৬ আগস্ট) আয়োজিত কর্মসূচিতে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া(এমপি)।
কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্য কর্মকর্তা, মৎস্য দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
কর্মসূচিতে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।
বক্তারা বলেন, দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, পুষ্টি নিশ্চিতকরণ এবং মৎস্যসম্পদের টেকসই উন্নয়নে মাছ চাষ ও জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণের গুরুত্ব অপরিসীম। এ জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যজীবী ও সাধারণ মানুষকে মাছের প্রজনন ও সংরক্ষণে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট