শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফল নিশ্চিতের দায়িত্ব শিক্ষকদেরও নিতে হবে: হুইপ | আই নিউজ বিডি

শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফল নিশ্চিতের দায়িত্ব শিক্ষকদেরও নিতে হবে: হুইপ

শুধু মাস শেষে বেতন নিলেই হবে না, শিক্ষার্থীদের ভালোভাবে পড়ানো এবং তাদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার দায়িত্বও শিক্ষকদের নিতে হবে বলে মন্তব্য করেছেন, দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মো...
Eidok-এ শেয়ার
শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফল নিশ্চিতের দায়িত্ব শিক্ষকদেরও নিতে হবে: হুইপ
ছবি: সংগৃহীত

রোববার (১৬ আগস্ট) দুপুরে দিনাজপুরের খানসামা উপজেলার জমিদার নগরে শাপলা গার্লস স্কুল অ্যান্ড কলেজে নবনির্মিত ‘আইসিটি ল্যাব’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল নিয়ে হতাশা প্রকাশ করে হুইপ বলেন, পর্যাপ্তসংখ্যক শিক্ষক থাকার পরও শিক্ষার্থীরা প্রত্যাশিত ফলাফল না করলে কোথায় ঘাটতি রয়েছে, তা খুঁজে বের করতে হবে। শিক্ষার্থীদের মেধা বা জ্ঞান নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তাদের মেধা বিকাশে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, “শুধু মাস যাবে, মাসের বেতন পাব—এভাবে চলবে না। শিক্ষার্থীদের ভালোভাবে পড়ানোর দায়িত্ব শিক্ষকদের নিতে হবে। শিক্ষার্থীরা কেন ভালো ফলাফল করতে পারছে না, সেই জায়গাটি আমাদের খুঁজে বের করতে হবে।”সরকার শিক্ষা খাতে বিপুল অর্থ বিনিয়োগ করছে উল্লেখ করে মো. আখতারুজ্জামান মিয়া বলেন, সরকারের বিনিয়োগের বিপরীতে যদি কাঙ্ক্ষিত ফলাফল না আসে, তাহলে বিষয়টি নিয়ে সবাইকে ভাবতে হবে। শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদেরও নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তিনি বলেন, “আমার মনে হয়, আমাদের কোথাও একটা ঘাটতি আছে। সেই ঘাটতি পূরণ করতে হবে। শিক্ষকরা যদি আন্তরিকভাবে পড়ান এবং শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে পড়ে, তাহলে ভালো ফলাফল করা কঠিন কোনো বিষয় নয়।”

শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান শিক্ষার্থীদের উদ্দেশে হুইপ বলেন, বাবা-মা সন্তানদের পড়াশোনার পেছনে অর্থ ব্যয় করছেন। তাই শিক্ষার্থীদেরও মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। বাবা-মায়ের সুনাম ও সম্মান রক্ষার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের ঐতিহ্য ধরে রাখতে ভালো ফলাফল করার চেষ্টা করতে হবে। পরীক্ষাব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন,অটোপাসের সুযোগ আর ফিরে আসবে না। শিক্ষার্থীদের পড়াশোনা করেই পরীক্ষায় অংশ নিতে হবে। বইয়ের বিষয়বস্তু ভালোভাবে পড়া থাকলে পরীক্ষার প্রশ্ন কঠিন মনে হবে না। আর না পড়লে সহজ প্রশ্নও কঠিন মনে হবে। তিনি বলেন, “না পড়ে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ রাখা হলে আমাদের জাতি ধ্বংস হবে। আমরা সেই জায়গায় আর ফিরতে চাই না। সবাইকে পড়াশোনা করে পরীক্ষা দিতে হবে।”
বাল্যবিবাহ বন্ধ করে মেয়েদের পড়াশোনার সুযোগ দেওয়ার আহ্বানও জানান তিনি। বাল্যবিবাহের বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করে হুইপ বলেন, মেয়েদের অল্প বয়সে বিয়ে না দিয়ে তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। শিক্ষাজীবন শেষ করে নিজেদের যোগ্য করে তুলতে হবে। পড়াশোনা করলে ভবিষ্যতে ভালো কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

অভিভাবকদের সন্তানদের পড়াশোনার প্রতি নজর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, একই সঙ্গে শিক্ষকদেরও শিক্ষার্থীদের প্রতি আন্তরিক হতে হবে। শুধু বেতন পাওয়ার জন্য দায়িত্ব পালন করলে হবে না; শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তোলার দায়িত্বও শিক্ষকদের নিতে হবে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটিকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে শাপলা গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেরিনা খাতুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান সরকার। উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী, জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল আলম তুহিন, উপজেলা বিএনপির সদস্য সাঈয়েদ আহমেদ সেলিম বুলবুল, ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ওয়াইদুর রহমান। এ ছাড়া অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি মো. আখতারুজ্জামান মিয়া নবনির্মিত ‘আইসিটি ল্যাবের’ আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ Agama dan Pendidikan সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ 27 Views ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা Agama dan Pendidikan ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা 105 Views জাতীয় শিক্ষা সপ্তাহে দিনাজপুরে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন শাহজাহান আলী সাজু Agama dan Pendidikan জাতীয় শিক্ষা সপ্তাহে দিনাজপুরে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন শাহজাহান আলী সাজু 252 Views কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Agama dan Pendidikan কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 93 Views কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Agama dan Pendidikan কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 67 Views হাঁসের মাংস ও রুটির ভোজে মুকসুদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলা Agama dan Pendidikan হাঁসের মাংস ও রুটির ভোজে মুকসুদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলা 89 Views ফুলেল শুভেচ্ছা, গান-নাচ আর কবিতায় সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ Agama dan Pendidikan ফুলেল শুভেচ্ছা, গান-নাচ আর কবিতায় সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ 80 Views