এমপির গাড়িতে হামলার অভিযোগের বিরুদ্ধে জামায়াতের সংবাদ সম্মেলন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

এমপির গাড়িতে হামলার অভিযোগের বিরুদ্ধে জামায়াতের সংবাদ সম্মেলন..

Juwel Hossain avatar   
Juwel Hossain
এমপির গাড়িতে হামলার অভিযোগের বিরুদ্ধে জামায়াতের সংবাদ সম্মেলন..
এমপির গাড়িতে হামলার অভিযোগের বিরুদ্ধে জামায়াতের সংবাদ সম্মেলন..
ছবি: সংগৃহীত
জামায়াত নেতারা কোনো রাজনৈতিক কাঁদা ছোড়াছুড়ি না করে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান..

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সলঙ্গা থানা জামায়াত ইসলামী।

রবিবার (১৬ আগস্ট) বিকেলে সলঙ্গা থানা জামায়াতের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সলঙ্গা থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহীদ। তিনি এমপি আইনুল হকের গাড়িতে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, "উক্ত হামলার ঘটনার সাথে জামায়াতে ইসলামীর কোনো প্রকার সম্পৃক্ততা নেই। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের সংগঠন ও নেতাকর্মীদের বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।"

লিখিত বক্তব্যে তিনি আরও উল্লেখ করে বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়েছে এবং জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিয়ে নানা বিরূপ ও অপপ্রচারমূলক মন্তব্য করা হয়েছে, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জামায়াত নেতারা কোনো রাজনৈতিক কাঁদা ছোড়াছুড়ি না করে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হামলার প্রকৃত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সলঙ্গা থানা জামায়াতের সেক্রেটারি রাকিবুল ইসলাম, নায়েবে আমীর আব্দুল গফুর মোল্লা এবং হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা রাকিবুল ইসলামসহ স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

No comments found


News Card Generator