আমেরিকার সাথে 'দেশবিরোধী' বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে দুর্গাপুরে… | আই নিউজ বিডি

আমেরিকার সাথে 'দেশবিরোধী' বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে দুর্গাপুরে সিপিবির বিক্ষোভ

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দেশবিরোধী বাণিজ্য চুক্তি বাতিল, চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা না দেওয়া এবং কর ও ঋণের বোঝা কমানোর দাবিতে..
Eidok-এ শেয়ার
আমেরিকার সাথে 'দেশবিরোধী' বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে দুর্গাপুরে সিপিবির বিক্ষোভ
ছবি: সংগৃহীত

 

নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। রবিবার বিকেলে সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটি পৌর শহরে এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা সিপিবির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সহকারী সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সায়মন মিয়া।

বক্তারা অভিযোগ করেন, বিগত অন্তর্বর্তী সরকারের মেয়াদে ও জাতীয় নির্বাচনের ঠিক কয়েকদিন আগে আমেরিকার সাথে যেসব বাণিজ্য চুক্তি করা হয়েছে, তা দেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার সামিল। অন্য কোনো দেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের অনুমতি নেওয়ার মতো শর্তজুড়ে দেওয়াকে বক্তারা ‘গোলামী চুক্তি’ বলে আখ্যা দেন। লাভজনক চট্টগ্রাম বন্দরকে আমেরিকার কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়ার তীব্র বিরোধিতা জানান নেতৃবৃন্দ। ৪৪টি রাষ্ট্রীয় কারখানা ব্যক্তি মালিকানায় দেওয়ার প্রক্রিয়া স্থগিত করা, গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি তেলের বর্ধিত দাম কমানো এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান তারা।

সমাবেশে বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, সাধারণ মানুষের স্বার্থ রক্ষা না করে বিদেশিদের কাছে দেশ বা বন্দর ইজারা দেওয়ার ষড়যন্ত্র বন্ধ না হলে জনগণকে সাথে নিয়ে আরও দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। 

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 8 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 74 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 106 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 73 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 109 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 116 ভিউ সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন অন্যান্য সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 99 ভিউ