বাগেরহাটে রাখালগাছিতে বিএনপি নেতা বাপ্পি'র অর্থায়নে রাস্তা সংস্কার | আই নিউজ বিডি

বাগেরহাট

বাগেরহাটে রাখালগাছিতে বিএনপি নেতা বাপ্পি'র অর্থায়নে রাস্তা সংস্কার

****
Eidok-এ শেয়ার
বাগেরহাটে রাখালগাছিতে বিএনপি নেতা বাপ্পি'র অর্থায়নে রাস্তা সংস্কার
ছবি: সংগৃহীত

বাগেরহাট জেলা প্রতিনিধিঃ 

বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন পরিষদ সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার করছেন ইউনিয়ন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শেখ হাসান আল মামুন বাপ্পি। রাখালগাছি ইউনিয়ন পরিষদ হইতে কাবিরের বটতলা পর্যন্ত প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় জনসাধারণের ভোগান্তি ও ভারী যানবাহন চলাচলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছিল। সড়কটির এমন ভয়াবহ অবস্থা হয়েছিল যে সেখান দিয়ে ভারী যানবাহন চলাচল করতে গেলে-ই সড়কে তৈরি হওয়া খানাখন্দে গাড়ির চাকা আটকে যেত। প্রায় প্রতিনিয়ত এখান দিয়ে যাতায়াতের সময় লোড করা ট্রাক ও পিকআপ উল্টে যাওয়ার মত ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হতে হয়েছে এই সড়কটিকে।

স্থানীয় রাজনৈতিক নেতাদের মাধ্যমে জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও এলজিইডি'র ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলেও তারা কোন ব্যবস্থা গ্রহণ না করায় রাখালগাছি ইউনিয়ন বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করেন এবং পরিবহন মালিক সমিতি সার্বিক সহযোগিতা করেছেন। স্থানীয় ভ্যান চালক রিপন হাওলাদার বলেন, এই রাস্তা দিয়ে চলাচল করতে আমাদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়। রাস্তার মাঝখানে গর্ত হয়ে গিয়েছে, সেই গর্তে গাড়ি পড়ে দুর্ঘটনার স্বীকার হচ্ছে।

স্থানীয় জামায়াত ইসলামী নেতা আকরাম হোসেন মিঠু বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ দেখে বাপ্পি ভাই ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে এই রাস্তা সংস্কার করে দেওয়ায় আমরা বাপ্পি ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। পরিবহন মালিক সমিতির লাইন ম্যানেজার জাহিদুল ইসলাম বলেন, সিএন্ডবি বাজারের ব্রিজ ভেঙে ফেলার কারণে রুপসা হতে গিলেতলা রুটে যে বাস চলাচল করে, তা রুট পরিবর্তন করে রাখালগাছি ইউনিয়ন পরিষদের সামনের রাস্তা দিয়ে চলাচল করছে। এই সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিনিয়তই ঝুঁকি নিয়েই চলাচল করতে হতো, এখানকার স্থানীয় বিএনপি নেতা বাপ্পি ভাই এই রাস্তা সংস্কারে আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে বাপ্পি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি।

রাখালগাছি ইউনিয়ন বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি বলেন, এলাকাবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে নিজ অর্থায়নে রাস্তায় ইটের খোয়া ও বালু দিয়ে সংস্কার কাজ সম্পন্ন করেছি। এলাকার জনসাধারণ তাদের নিজেদের শ্রম দিয়ে রাস্তার সংস্কারে কাজ করেছেন এবং মালিক সমিতি এই কাজে আমাদেরকে সহায়তা করেছেন। তিনি আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি যদি জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন, তাহলে এই জনপদের মানুষের জন্য উন্নয়নমূলক কাজ এবং গরীব দুঃখী ও খেটে খাওয়া মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Khác নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 26 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Khác সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 80 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Khác সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 107 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Khác শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Khác গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 110 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Khác ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Khác সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views