জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে শৈলকুপায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে শৈলকুপায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ..

Sumon Kumar avatar   
Sumon Kumar
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে শৈলকুপায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ..
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে শৈলকুপায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ..
ছবি: সংগৃহীত
****

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে শৈলকুপায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সুমন কুমার বিশ্বাস 

ঝিনাইদহ জেলা প্রতিনিধি 

"রূপালি মৎস্য সনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়ে ঝিনাইদহের শৈলকুপায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে আলোচনা সভা, উদ্বোধনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে মাছের পোনা অবমুক্তকরণ শেষে আলোচনা সভায় মৎস্য খাতের উন্নয়ন, দেশীয় মাছ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যজীবীদের উৎসাহিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।


অনুষ্ঠানে আয়োজক কমিটির সদস্য, মৎস্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। 


আলোচনা সভায় বক্তারা দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, জলাশয়ের সঠিক ব্যবহার এবং মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।


অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহণকারীরা মৎস্যসম্পদের উন্নয়ন ও সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কার বিতরণ করা হয়। পরে অংশগ্রহণকারীদের নিয়ে জাতীয় মৎস্য পক্ষের বিভিন্ন কর্মসূচি ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহফুজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: ইমরান হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড, হুমায়ুন বাবর ফিরোজ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রাসেল আহমেদসহ অন্যান্যরা।

Ingen kommentarer fundet


News Card Generator