কালাইয়ে শুরু হলো ৩ দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালাইয়ে শুরু হলো ৩ দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ

Md. Sajibul Islam Pavel avatar   
Md. Sajibul Islam Pavel
কালাইয়ে শুরু হলো ৩ দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ
কালাইয়ে শুরু হলো ৩ দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ
ছবি: সংগৃহীত
****

কালাইয়ে শুরু হলো ৩ দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ

সজিবুল ইসলাম পাভেল, কালাই(জয়পুরহাট) প্রতিনিধি:

"রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ"এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে ৩ দিনব্যাপী ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। পরে কালাই পৌরসভা সংলগ্ন বোরোপিটে পোনা মাছ অবমুক্ত করা হয়।

এরপর উপজেলা পরিষদের নতুন ভবনের মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সোহেল হোসেন সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্ষেতলাল খামার ব্যবস্থাপক মাহমুদ হাসান। এ সময় কালাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের একপর্যায়ে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় কালাই উপজেলার তিনজন মৎস্যচাষীকে পুরস্কৃত করা হয়।

বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তায় মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক ও টেকসই পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থান ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাতকে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।

Geen reacties gevonden


News Card Generator