পাঁচবিবিতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পাঁচবিবিতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

Md Babul Hossain avatar   
Md Babul Hossain
পাঁচবিবিতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
পাঁচবিবিতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
****

পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ 

জয়পুরহাটের পাঁচবিবিতে অজ্ঞাত পরিচয়ধারী (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া রেলগেটের উত্তর পাশে রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে লাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল করার পর সান্তাহার রেলওয়ে জিআরপি পুলিশকে  অবহিত করেন। স্থানীয়রা বলছেন, রাতের কোনো এক সময় যুবকটি চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হতে পারে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তামবিরুল ইসলাম বলেন, সান্তাহার জিআরপি পুলিশকে অবহিত করলে মরদেহটি উদ্ধার করে নিয়ে যান।

 

Hiçbir yorum bulunamadı


News Card Generator