পাঁচবিবিতে প্রথম নারী সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পাঁচবিবিতে প্রথম নারী সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস..

Md Babul Hossain avatar   
Md Babul Hossain
পাঁচবিবিতে প্রথম নারী সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস..
পাঁচবিবিতে প্রথম নারী সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস..
ছবি: সংগৃহীত
****

পাঁচবিবি জয়পুরহাট সংবাদদাতাঃ  

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় প্রথম নারী সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নাবিলা ফেরদৌসকে পদায়ন করা হয়েছে।
১৬ আগস্ট রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোছাঃ খাদিজা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে পাঁচবিবি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়।
নাবিলা ফেরদৌস বর্তমানে নওগাঁ জেলার পোরশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা।
নাবিলা ফেরদৌসের জন্মস্থান বগুড়া জেলা। পাঁচবিবিতে যোগদানের মধ্য দিয়ে তিনি এ উপজেলায় প্রথম নারী সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

No se encontraron comentarios


News Card Generator