সাতক্ষীরায় পুলিশের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাতক্ষীরায় পুলিশের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
সাতক্ষীরায় পুলিশের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
সাতক্ষীরায় পুলিশের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
ছবি: সংগৃহীত
সাতক্ষীরায় পুলিশের মোটিভেশন ও নৈতিক উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরায় পুলিশের সেবা বান্ধব এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন বাহিনী গড়ে তোলার লক্ষ্যে একটি বিশেষ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৬ আগষ্ট '২৬)সকাল ৯টায় সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের উদ্যোগে এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট এ.এস.এম. হাফিজুর রহমান। পাঁচদিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আশরাফুল আলম বলেন, 'এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো পুলিশ সদস্যদের মধ্যে জনসেবার মানসিকতা, সততা, শৃঙ্খলা এবং মানবিকতার মূল্যবোধ আরও দৃঢ় করা। জনগণের প্রতি আন্তরিকতা, দায়িত্বশীলতা এবং মানবিক আচরণের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা।' তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান যে, প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও মূল্যবোধ কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগ করতে হবে।

প্রশিক্ষণ কোর্সটি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বাড়াতে এবং তাদের নৈতিক মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। এর মাধ্যমে পুলিশ বাহিনীর সদস্যরা আরও দক্ষ, নৈতিক এবং জনবান্ধব হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে বিভিন্ন পদমর্যাদার প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণটি পুলিশের সেবামুখী দৃষ্টিভঙ্গি এবং নৈতিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যরা শৃঙ্খলা ও সততার মূল্যবোধ আরও সুদৃঢ় করার সুযোগ পাবেন।

সামাজিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের প্রশিক্ষণ কোর্স পুলিশের জনসেবা মানসিকতা ও নৈতিক মূল্যবোধের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে পুলিশের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি পাবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator