মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

Al amin Shadin avatar   
Al amin Shadin
মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড
মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড
ছবি: সংগৃহীত
****

 

আর আমিন স্বাধীন 
 মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ 

নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।
আজ শনিবার (১৫ আগস্ট) বেলা ১২টা ১০ মিনিটে উপজেলার কাশোপাড়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরৌজ বৈশাখ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশবাড়িয়া গ্রামে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালে মাদক সংক্রান্ত অপরাধে যুক্ত থাকায় এক ব্যক্তিকে আটক করা হয়। পরে সাক্ষ্য-প্রমাণ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তকে ১০০ টাকা অর্থদণ্ড এবং ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরৌজ বৈশাখ জানান, মাদকমুক্ত সমাজ গঠন ও আইনশৃঙ্খলা রক্ষায় মান্দা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator