রাণীনগরে ইনফিনিটি একাডেমিক কোচিংয়ের ২৩ শিক্ষার্থীর জিপিএ-৫ কৃতি… | আই নিউজ বিডি

রাণীনগরে ইনফিনিটি একাডেমিক কোচিংয়ের ২৩ শিক্ষার্থীর জিপিএ-৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা..

Md Abusayed avatar   
Md Abusayed
রাণীনগরে ইনফিনিটি একাডেমিক কোচিংয়ের ২৩ শিক্ষার্থীর জিপিএ-৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা..
রাণীনগরে ইনফিনিটি একাডেমিক কোচিংয়ের ২৩ শিক্ষার্থীর জিপিএ-৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা..
ছবি: সংগৃহীত
****

রাণীনগরে ইনফিনিটি একাডেমিক কোচিংয়ের ২৩ শিক্ষার্থীর জিপিএ-৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

 

আবু সাইদ (নওগাঁ) প্রতিনিধি:

 

নওগাঁর রাণীনগরে এসএসসি-২০২৬ পরীক্ষায় ইনফিনিটি একাডেমিক কোচিংয়ের ২৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলার একক কোনো প্রাইভেট প্রতিষ্ঠানের ২৩ শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জনকে প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

 

শুক্রবার সকালে রাণীনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ইনফিনিটি একাডেমিক কোচিংয়ের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনফিনিটি একাডেমিক কোচিংয়ের প্রতিষ্ঠাতা আমির হামজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সিইও আরিফ হোসেন শাওন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন ও ডা. ফরিদ এইচ খান।

 

এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন, ইলশাবাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকনুজ্জামান, রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ কুমার দেবনাথ এবং সান্তাহার হার্ভে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমিত।

 

অনুষ্ঠানে এসএসসি-২০২৬ পরীক্ষায় ইনফিনিটি একাডেমিক কোচিং থেকে জিপিএ-৫ অর্জনকারী ২৩ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় কৃতি শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 

আয়োজকরা জানান, ইনফিনিটি একাডেমিক কোচিংয়ের ২৩ শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গর্বের বিষয়। শিক্ষার্থীদের এ সাফল্যের পেছনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও ভালো ফলাফল অর্জনে প্রতিষ্ঠানটি কাজ করে যাবে।

 

অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ভবিষ্যতে উচ্চশিক্ষার মাধ্যমে তারা দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

 

অনুষ্ঠানের শেষে জিপিএ-৫ অর্জনকারী ২৩ শিক্ষার্থীর সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। একই সঙ্গে আগামী দিনগুলোতেও ইনফিনিটি একাডেমিক কোচিংয়ের সাফল্যের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

没有找到评论


News Card Generator