সিংড়ায় মাদক সেবনের দায়ে ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড | আই নিউজ বিডি

সিংড়ায় মাদক সেবনের দায়ে ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

নাটোরের সিংড়ায় মাদক সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে শহরের থানা মোড় ও নিংগইন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।..
Eidok-এ শেয়ার
সিংড়ায় মাদক সেবনের দায়ে ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
ছবি: সংগৃহীত

 

বায়েজীদ ইসলাম জয় 

সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়ায় মাদক সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে শহরের থানা মোড় ও নিংগইন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। পরে আটক তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ্ আল রিফাত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—সিংড়া থানার মোড় এলাকার কবীর ফার্মেসির মালিক মো. আব্দুর রহিম (২৫), নিংগইন ভাটোপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. সৌরভ আলী (১৯) এবং একই এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. ওসমান (৩৫)।

আব্দুর রহিমকে গাঁজা সেবনের দায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। সৌরভ আলীকে ইয়াবা সেবনের দায়ে তিন মাস এবং ওসমানকে একই অপরাধে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানাও করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্ আল রিফাত বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মাদক সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। মাদক নির্মূলে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

বারবেলা পত্রিকার মন্তব্য: মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান যেমন প্রয়োজন, তেমনি মাদকাসক্ত ব্যক্তিদের পুনর্বাসন ও তরুণদের মধ্যে সচেতনতা তৈরিতেও কার্যকর উদ্যোগ জরুরি। আইন প্রয়োগের পাশাপাশি পরিবার ও সমাজকে এ বিষয়ে আরও সক্রিয় হতে হবে।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Suç গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 70 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Suç নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 71 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Suç দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 59 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Suç দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 97 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Suç সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 73 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর Suç ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 40 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা Suç শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 81 Views