সিংড়ায় মাদক সেবনের দায়ে ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড | আই নিউজ বিডি

সিংড়ায় মাদক সেবনের দায়ে ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

নাটোরের সিংড়ায় মাদক সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে শহরের থানা মোড় ও নিংগইন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।..
Eidok-এ শেয়ার
সিংড়ায় মাদক সেবনের দায়ে ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
ছবি: সংগৃহীত

 

বায়েজীদ ইসলাম জয় 

সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়ায় মাদক সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে শহরের থানা মোড় ও নিংগইন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। পরে আটক তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ্ আল রিফাত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—সিংড়া থানার মোড় এলাকার কবীর ফার্মেসির মালিক মো. আব্দুর রহিম (২৫), নিংগইন ভাটোপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. সৌরভ আলী (১৯) এবং একই এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. ওসমান (৩৫)।

আব্দুর রহিমকে গাঁজা সেবনের দায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। সৌরভ আলীকে ইয়াবা সেবনের দায়ে তিন মাস এবং ওসমানকে একই অপরাধে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানাও করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্ আল রিফাত বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মাদক সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। মাদক নির্মূলে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

বারবেলা পত্রিকার মন্তব্য: মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান যেমন প্রয়োজন, তেমনি মাদকাসক্ত ব্যক্তিদের পুনর্বাসন ও তরুণদের মধ্যে সচেতনতা তৈরিতেও কার্যকর উদ্যোগ জরুরি। আইন প্রয়োগের পাশাপাশি পরিবার ও সমাজকে এ বিষয়ে আরও সক্রিয় হতে হবে।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Crime মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 81 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Crime কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 42 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Crime আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 64 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Crime সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 91 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু Crime থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 89 Views সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ Crime সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 98 Views কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি Crime কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 105 Views