দক্ষিণ কেরানীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষা উপকরণ বিতরণ.... | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দক্ষিণ কেরানীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষা উপকরণ বিতরণ....

ইস্পাহানী ইমরান avatar   
ইস্পাহানী ইমরান
দক্ষিণ কেরানীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষা উপকরণ বিতরণ....
দক্ষিণ কেরানীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষা উপকরণ বিতরণ....
ছবি: সংগৃহীত
আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন শুভাঢ্যা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং কেরানীগঞ্জ দক্ষিণ  স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সোহেল রানা (এমএসসি)।....

ঢাকার দক্ষিন  কেরানীগঞ্জের  শুভাঢ্যা ইউনিয়নে স্থানীয় মেধাবী, দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং শিক্ষার পরিবেশ আরও সহজতর করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

১৪ আগস্ট (শুক্রবার)  বিকেলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শুভাঢ্যা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন শুভাঢ্যা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং কেরানীগঞ্জ দক্ষিণ  স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সোহেল রানা (এমএসসি)।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং সংরক্ষিত মহিলা আসনের সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর। এছাড়া স্থানীয় নূর মোহাম্মদ নূর মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধি জায়েদা আক্তার, খেজুরবাগ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিনিধি আব্দুল জব্বার, ইউপি সদস্য হাজী মোশারফ হোসেন, মো. আমিনুল মিয়া, ইমাম আয়াতুল্লাহ মেকিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মুরুব্বিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এ সময় আয়োজকরা বলেন, অর্থনৈতিক সংকটের কারণে অনেক মেধাবী ও দরিদ্র শিক্ষার্থী প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সংগ্রহ করতে পারে না। ফলে তাদের পড়াশোনা ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষাজীবনে নানা প্রতিবন্ধকতা তৈরি হয়। এসব শিক্ষার্থীর পাশে দাঁড়ানো সামাজিকভাবে সবার দায়িত্ব।

বক্তারা বলেন, একটি শিক্ষিত ও সুশৃঙ্খল সমাজ গঠনের অন্যতম প্রধান ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দিয়ে সহযোগিতা করলে তারা পড়াশোনায় আরও মনোযোগী হবে। এর মাধ্যমে ভবিষ্যতে সমাজ ও দেশের জন্য যোগ্য নাগরিক গড়ে উঠবে।

অনুষ্ঠানে বক্তারা এলাকার শিক্ষার মানোন্নয়ন এবং সুশিক্ষিত সমাজ গঠনে এ ধরনের সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রচার সম্পাদক মাহরুফ আহমেদ মিলনের সভাপতিত্বে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। মো. সুমন শেখ, মো. মিন্টু বেপারী ও মো. ইসমাইলের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে  স্থানীয় বিএনপি  নেতাকর্মী, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ শুধু শিক্ষা উপকরণ বিতরণের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এলাকার শিক্ষা বিস্তার, দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা এবং সামাজিক উন্নয়নে ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হবে।

No comments found


News Card Generator