সেচ মোটর ও চু/রি/র সরঞ্জামসহ গুরুদাসপুরে তিন যুবক আটক | আই নিউজ বিডি

সেচ মোটর ও চু/রি/র সরঞ্জামসহ গুরুদাসপুরে তিন যুবক আটক

Estiak Ahmed Shihab avatar   
Estiak Ahmed Shihab
সেচ মোটর ও চু/রি/র সরঞ্জামসহ গুরুদাসপুরে তিন যুবক আটক
সেচ মোটর ও চু/রি/র সরঞ্জামসহ গুরুদাসপুরে তিন যুবক আটক
ছবি: সংগৃহীত
****

 

নাটোরের গুরুদাসপুরে সেচ মোটর, মোটর চু/রির যন্ত্রাংশ ও চায়নিজ কুড়ালসহ তিন যুবককে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ।

 

আটকরা হলেন—গুরুদাসপুরের পাটপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে রানা আহমেদ, বিন্যাবাড়ী বাজার এলাকার জরিপ উদ্দিনের ছেলে জসিম এবং নারিনাড়ী ভাঙা মসজিদ এলাকার মজিদ আলীর ছেলে মিজান আলী।

পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টার দিকে পিকআপ নিয়ে  সিরাজগঞ্জ থেকে গুরুদাসপুরে আসার পথে কাছিকাটা টোলপ্লাজা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি সেচ মোটর, মোটর চু/রির বিভিন্ন যন্ত্রাংশ ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। 

গুরুদাসপুর থানার ওসি (তদন্ত) এসএম রিয়াজুর হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিন যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে স্থানীয়দের দাবি, গুরুদাসপুরে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন সেচ মোটর চু/রির ঘটনার সঙ্গে আটক ব্যক্তিদের সম্পৃক্ততা থাকতে পারে। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে মোটর চুরির সঙ্গে জড়িত আরও তথ্য বেরিয়ে আসতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

No se encontraron comentarios


News Card Generator