চিত্রশিল্পীর বাড়িতে আগুন | আই নিউজ বিডি

চিত্রশিল্পীর বাড়িতে আগুন

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। অগ্..
Eidok-এ শেয়ার
চিত্রশিল্পীর বাড়িতে আগুন
ছবি: সংগৃহীত

 

চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ বলেন, পয়লা বৈশাখ উপলক্ষে তিনি ঢাকায় চারুকলার আয়োজনে একটি শোভাযাত্রার জন্য বাঘের মোটিফ তৈরি করেছিলেন। তবে স্থানীয়ভাবে গুজব রটে যে, এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি ছিল। যার জেরে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।



ওসি আমান উল্লাহ বলেন, অগ্নিসংযোগের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি খুব গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।



প্রসঙ্গত, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি একই এলাকায় অবস্থিত সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির পাশেই। ফলে এই ঘটনার পেছনে রাজনৈতিক প্রতিহিংসার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

 

এ ঘটনায় স্থানীয় সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং শিল্পীর নিরাপত্তা ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন। এ দিকে ঘটনা জানার পর পুড়ো জেলায় এ নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে। 



Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি Andere ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি 60 Views এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি Andere এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি 77 Views ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব Andere ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব 83 Views ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় Andere ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় 66 Views লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় Andere লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় 56 Views হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ Andere হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ 77 Views হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন Andere হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন 50 Views