জোনাইল বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জোনাইল বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ..

Estiak Ahmed Shihab avatar   
Estiak Ahmed Shihab
জোনাইল বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ..
জোনাইল বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ..
ছবি: সংগৃহীত
নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির আসন্ন নির্বাচনকে ঘিরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে সভাপতি পদপ্রার্থী সালাম ফকিরের বিরুদ্ধে।..














অভিযোগ সূত্রে জানা যায়, নির্বাচনী প্রচারণাকালে নির্বাচন নীতিমালার ১০ নম্বর আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে। নীতিমালায় উল্লেখ রয়েছে, গণসংযোগের সময় কোনো ধরনের কৃত্রিম বা জীবন্ত কোনো প্রাণী প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে না।

তবে ওই নির্দেশনা উপেক্ষা করে সভাপতি পদপ্রার্থী সালাম ফকিরের প্রচারণায় প্রাণীকে প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

এ ঘটনায় নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে আচরণবিধি যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। একই সঙ্গে অভিযোগটি তদন্ত করে প্রমাণিত হলে নির্বাচন নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

তবে অভিযোগের বিষয়ে সভাপতি পদপ্রার্থী সালাম ফকিরের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator