কামারখন্দে ইউনিয়ন পর্যায়ে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কামারখন্দে ইউনিয়ন পর্যায়ে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত..

মো. ইয়াছিন কবির avatar   
মো. ইয়াছিন কবির
কামারখন্দে ইউনিয়ন পর্যায়ে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত..
কামারখন্দে ইউনিয়ন পর্যায়ে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
ফাইনাল খেলা উপভোগ করতে কামারখন্দসহ আশপাশের এলাকার বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ মাঠের চারপাশে ভিড় করেন। খেলোয়াড়দের নৈপুণ্যে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর ..

ইয়াছিন কবির:

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ইউনিয়ন পর্যায়ে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।


কামারখন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টে এর আগে ১২ আগস্ট ‘ক’ গ্রুপে ভদ্রঘাট ইউনিয়ন বনাম ঝাঐল ইউনিয়ন এবং ১৩ আগস্ট ‘খ’ গ্রুপে জামতৈল ইউনিয়ন বনাম রায়দৌলতপুর ইউনিয়নের খেলা অনুষ্ঠিত হয়। ওই দুই ম্যাচে বিজয়ী ঝাঐল ইউনিয়ন ও জামতৈল ইউনিয়ন ফাইনালে মুখোমুখি হয়।


ফাইনাল খেলা উপভোগ করতে কামারখন্দসহ আশপাশের এলাকার বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ মাঠের চারপাশে ভিড় করেন। খেলোয়াড়দের নৈপুণ্যে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।


খেলা দেখতে আসা ৭০ বছর বয়সী উপজেলার চরকুড়া গ্রামের মো. মোয়াজ্জেম হোসেন বলেন, “আগের মতো এখন আর বেশি খেলাধুলা হয় না। আমরা যখন ছোট ছিলাম, তখন বিভিন্ন জায়গায় খেলা হতো এবং খেলা দেখতে যেতাম। অনেক দিন পর ডিসি গোল্ডকাপ ফুটবল খেলা দেখতে এসে খুব ভালো লাগছে।”


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ড. বিপাশা হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল কায়েস।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. বদিউজ্জামান ফেরদৌস, সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাত রাব্বি উথান, সাবেক সিনিয়র সভাপতি মো. আব্দুল বারী, সহসভাপতি গোলাম সাকলাইন চঞ্চল, যুগ্ম সাধারণ সম্পাদক শম্ভুনাথ দাস, উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ আলীম মন্ডল, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাশমত আলী, ঝাঐল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম আব্দুল আলীম, ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মির্জা আব্দুস সামাদ, জামতৈল ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি সোহেল মাহমুদ খান, উপজেলা যুবদলের সদস্য সচিব হাসনাতে রাব্বী সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ সোহেল আহমেদ, জামতৈল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম সারোয়ার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাহমুদুল হাসানসহ অনেকে।
খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কায়েস রেজা লিখন।


ফাইনাল ম্যাচে ঝাঐল ইউনিয়ন ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জামতৈল ইউনিয়ন ফুটবল একাদশ। দলের হয়ে জোড়া গোল করে ম্যাচসেরার পুরস্কার লাভ করেন আলীম।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator