মাদকমুক্ত কালাই গড়তে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুলের ফুটবল বিতরণ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাদকমুক্ত কালাই গড়তে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুলের ফুটবল বিতরণ..

Md. Sajibul Islam Pavel avatar   
Md. Sajibul Islam Pavel
মাদকমুক্ত কালাই গড়তে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুলের ফুটবল বিতরণ..
মাদকমুক্ত কালাই গড়তে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুলের ফুটবল বিতরণ..
ছবি: সংগৃহীত
****

মাদকমুক্ত কালাই গড়তে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুলের ফুটবল বিতরণ

সজিবুল ইসলাম পাভেল, কালাই(জয়পুরহাট) প্রতিনিধি:

"মাদককে না বলি সুস্থ সুন্দর সমাজ গড়ি" এই প্রতিপাদ্য কে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে শতাধিক দলের মাঝে ফুটবল বিতরণ করেছেন জিন্দারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হক।

শুক্রবার (১৪ আগষ্ট) বিকাল ৫.৩০টায় বিকেলে উপজেলার জিন্দারপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৯টি ওয়ার্ডের শতাধিক দলের মাঝে প্রায় দেড়শ ফুটবল বিতরণ করা হয়।

ফুটবল বিতরণ অনুষ্ঠানে প্রধাণ অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হক বলেন, মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে তরুণদের মাঠে ফেরাতে হবে। খেলাধুলা তরুণদের যেমন চরিত্র গঠনে সাহায্য করে, তেমনি সামাজিক অপরাধ থেকেও দূরে রাখে। তার এই ক্ষুদ্র চেষ্টা কালাইয়ের যুবসমাজকে ইতিবাচক পথে পরিচালিত করতে উৎসাহিত করবে ।

সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল মামুনের প্রচারণায় ফুটবল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালাই উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন, বগুড়া আজিজুল হক কলেজের সাবেক ছাত্রনেতা রেজ্জাকুল ইসলাম, কালাই থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবি, জিন্দারপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নওফেল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার শিশু-কিশোররা।

Keine Kommentare gefunden


News Card Generator