মহেশপুরে মাদক সেবন নিয়ে বিরোধের জেরে মাকে কুপি'য়ে হ'ত্যা, ছেলে আটক.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মহেশপুরে মাদক সেবন নিয়ে বিরোধের জেরে মাকে কুপি'য়ে হ'ত্যা, ছেলে আটক..

Sumon Kumar avatar   
Sumon Kumar
মহেশপুরে মাদক সেবন নিয়ে বিরোধের জেরে মাকে কুপি'য়ে হ'ত্যা, ছেলে আটক..
মহেশপুরে মাদক সেবন নিয়ে বিরোধের জেরে মাকে কুপি'য়ে হ'ত্যা, ছেলে আটক..
ছবি: সংগৃহীত
****

মহেশপুরে মাদক সেবন নিয়ে বিরোধের জেরে মাকে কুপি'য়ে হ'ত্যা, ছেলে আটক।

ঝিনাইদহের মহেশপুরে মাদক সেবন ও মাদকের টাকা চাওয়া নিয়ে বিরোধের জেরে শখের বানু (৫৭) নামে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে হ'ত্যা করেছে তার ছেলে ইখলাসুর রহমান। শুক্রবার (১৪ আগস্ট) ভোররাতে উপজেলার শ্যামকুড় পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইখলাসুর রহমান মাদক সেবন করতেন। মাদকের টাকা নিয়ে প্রায়ই মা শখের বানুর সঙ্গে তার বাগবিতণ্ডা হতো। বৃহস্পতিবার রাতেও মায়ের কাছে টাকা চান ইখলাসুর। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়।
পরে ভোররাতে ইখলাসুর তার মায়ের কক্ষে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে শখের বানুকে কুপি'য়ে হ'ত্যা করেন। এরপর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মাদক সেবন ও মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে সন্তান তার মাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর ছেলে ইখলাসুর রহমানকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator