শ্রীপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে প্রাণবন্ত ম্যারাথন দৌড় অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শ্রীপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে প্রাণবন্ত ম্যারাথন দৌড় অনুষ্ঠিত..

Md Sale avatar   
Md Sale
শ্রীপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে প্রাণবন্ত ম্যারাথন দৌড় অনুষ্ঠিত..
শ্রীপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে প্রাণবন্ত ম্যারাথন দৌড় অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
শ্রীপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে প্রাণবন্ত ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

শরীরচর্চা, সুস্থ জীবনযাপন এবং তারুণ্যের ইতিবাচক বিকাশের বার্তা নিয়ে গাজীপুরের শ্রীপ..

শ্রীপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে প্রাণবন্ত ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

শরীরচর্চা, সুস্থ জীবনযাপন এবং তারুণ্যের ইতিবাচক বিকাশের বার্তা নিয়ে গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে এক প্রাণবন্ত ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে।

​উপজেলার টেংরা বাজার থেকে শুরু হয়ে ম্যারাথনটি বরমী নতুন ব্রিজে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন বয়সী ও নানা শ্রেণি-পেশার রাজনৈতিক অরাজনৈতিক মানুষ উৎসাহ-উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেন।

​আয়োজকরা জানান, যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ জীবনের প্রতি উৎসাহিত করতে এবং শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও দৌড়ের গুরুত্ব অপরিসীম। ম্যারাথন চলাকালে পুরো এলাকায় একটি উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

Nenhum comentário encontrado

News Card Generator