শ্রীপুরে রাতের আঁধারে মসজিদে চুরি: তার ও মালামাল লুট, ক্ষুব্ধ… | আই নিউজ বিডি

শ্রীপুরে রাতের আঁধারে মসজিদে চুরি: তার ও মালামাল লুট, ক্ষুব্ধ এলাকাবাসী

শ্রীপুরে রাতের আঁধারে মসজিদে চুরি: তার ও মালামাল লুট, ক্ষুব্ধ এলাকাবাসী

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলার ধনুয়া মধ্যপাড়া এলাকার 'বেলাল মসজিদে' রাতের..
Eidok-এ শেয়ার
শ্রীপুরে রাতের আঁধারে মসজিদে চুরি: তার ও মালামাল লুট, ক্ষুব্ধ এলাকাবাসী
ছবি: সংগৃহীত

শ্রীপুরে রাতের আঁধারে মসজিদে চুরি: তার ও মালামাল লুট, ক্ষুব্ধ এলাকাবাসী

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলার ধনুয়া মধ্যপাড়া এলাকার 'বেলাল মসজিদে' রাতের আঁধারে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। পবিত্র মসজিদের ভেতর থেকে বিদ্যুৎ সংযোগের সমস্ত তারসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আল্লাহর ঘর হিসেবে পরিচিত পবিত্র স্থানে এমন নিকৃষ্ট চুরির ঘটনায় স্তব্ধ ও ক্ষুব্ধ স্থানীয় সাধারণ মানুষ।

​স্থানীয়দের সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে কে বা কারা মসজিদে প্রবেশ করে এবং ভেতরে থাকা যাবতীয় বৈদ্যুতিক তার কেটে নিয়ে যায়। এছাড়া মসজিদে থাকা অন্যান্য মালামালও লুট করা হয়। সকালে মুসল্লিরা ফজরের নামাজ আদায় করতে এসে ঘটনার ভয়াবহতা দেখতে পান।

​আল্লাহর ঘরে যেখানে মানুষ মনের ব্যাকুলতা নিয়ে পাপ মোচনের জন্য সেজদায় লুটিয়ে পড়ে, সেই পবিত্র স্থানে এমন জঘন্যতম হানায় হতবাক এলাকাবাসী। মানুষের বিবেক কতটা নিচে নেমে গেলে একটি ধৰ্মীয় উপাসনালয়ে এভাবে হানা দিতে পারে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা।

​ঘটনাটি ছড়িয়ে পড়ার পর থেকেই ধনুয়া মধ্যপাড়া এলাকায় চাপা উত্তেজনা ও হতাশা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল মনে করেন, 'চোরের কোনো ধর্ম কিংবা নৈতিকতা নেই'। তারা অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত দুষ্কৃতকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবি করেছেন।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ضلع کی خبریں সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 79 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন ضلع کی خبریں অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 59 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা ضلع کی خبریں মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 52 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ ضلع کی خبریں ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা ضلع کی خبریں ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার ضلع کی خبریں ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 35 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার ضلع کی خبریں ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 Views