ফেনী সদরে ইসলামী আন্দোলনের সম্মেলন, নতুন নেতৃত্বে তৈয়ব সুলতানী-নিজাম… | আই নিউজ বিডি

ফেনী

ফেনী সদরে ইসলামী আন্দোলনের সম্মেলন, নতুন নেতৃত্বে তৈয়ব সুলতানী-নিজাম উদ্দিন

ফেনী সদরে ইসলামী আন্দোলনের সম্মেলন, নতুন নেতৃত্বে তৈয়ব সুলতানী-নিজাম উদ্দিন..
Eidok-এ শেয়ার
ফেনী সদরে ইসলামী আন্দোলনের সম্মেলন, নতুন নেতৃত্বে তৈয়ব সুলতানী-নিজাম উদ্দিন
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী সদর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় ফেনী শহরের দাউদপুল এলাকার সুইমিংপুল সংলগ্ন অ্যাম্বিয়েন্স রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার উপদেষ্টা মাওলানা গাজী এনামুলক ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সেক্রেটারি আলহাজ্ব মাওলানা একরামুল হক ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মুফতি কে এম বেলাল পাটোয়ারী। সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী সদর উপজেলা শাখার সভাপতি মুফতি তৈয়ব সুলতানী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা মোঃ নিজাম উদ্দিন।
সম্মেলনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মীর আহমদ মিরু, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সভাপতি মোঃ নাদের চৌধুরী, ফেনী সদর উপজেলা শাখার সহ-সভাপতি মাহমুদুল হাসান ফয়েজ মিয়াজ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ইসমাইল কস্কা, অর্থ সম্পাদক মোঃ নাহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মুফতি মোতালেব হোসাইন।
এছাড়া ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী সদর পশ্চিম শাখার সভাপতি হাফেজ শহিদুল ইসলাম ও পূর্ব শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক শাহীন বক্তব্য রাখেন। সম্মেলনে জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দও বক্তব্য দেন।
নতুন কমিটি ঘোষণা
সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী সদর উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে—
সভাপতি: মুফতি তৈয়ব সুলতানী
সেক্রেটারি: মাওলানা মোঃ নিজাম উদ্দিন
সাংগঠনিক সম্পাদক: মুফতি মোতালেব হোসাইন
প্রধান বক্তা আলহাজ্ব মাওলানা একরামুল হক ভূঁইয়া নতুন কমিটির নাম ঘোষণা করেন।
সম্মেলনে বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং আগামী দিনের কার্যক্রমে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন ও ইসলামী যুব আন্দোলনের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত জেলার খবর খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 20 ভিউ ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী জেলার খবর ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 25 ভিউ ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ জেলার খবর ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 31 ভিউ সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার জেলার খবর সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 32 ভিউ চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু জেলার খবর চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 65 ভিউ চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা জেলার খবর চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 35 ভিউ চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ জেলার খবর চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 63 ভিউ