ফেনী সদরে ইসলামী আন্দোলনের সম্মেলন, নতুন নেতৃত্বে তৈয়ব সুলতানী-নিজাম… | আই নিউজ বিডি

ফেনী

ফেনী সদরে ইসলামী আন্দোলনের সম্মেলন, নতুন নেতৃত্বে তৈয়ব সুলতানী-নিজাম উদ্দিন

ফেনী সদরে ইসলামী আন্দোলনের সম্মেলন, নতুন নেতৃত্বে তৈয়ব সুলতানী-নিজাম উদ্দিন..
Eidok-এ শেয়ার
ফেনী সদরে ইসলামী আন্দোলনের সম্মেলন, নতুন নেতৃত্বে তৈয়ব সুলতানী-নিজাম উদ্দিন
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী সদর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় ফেনী শহরের দাউদপুল এলাকার সুইমিংপুল সংলগ্ন অ্যাম্বিয়েন্স রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার উপদেষ্টা মাওলানা গাজী এনামুলক ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সেক্রেটারি আলহাজ্ব মাওলানা একরামুল হক ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মুফতি কে এম বেলাল পাটোয়ারী। সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী সদর উপজেলা শাখার সভাপতি মুফতি তৈয়ব সুলতানী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা মোঃ নিজাম উদ্দিন।
সম্মেলনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মীর আহমদ মিরু, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সভাপতি মোঃ নাদের চৌধুরী, ফেনী সদর উপজেলা শাখার সহ-সভাপতি মাহমুদুল হাসান ফয়েজ মিয়াজ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ইসমাইল কস্কা, অর্থ সম্পাদক মোঃ নাহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মুফতি মোতালেব হোসাইন।
এছাড়া ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী সদর পশ্চিম শাখার সভাপতি হাফেজ শহিদুল ইসলাম ও পূর্ব শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক শাহীন বক্তব্য রাখেন। সম্মেলনে জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দও বক্তব্য দেন।
নতুন কমিটি ঘোষণা
সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী সদর উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে—
সভাপতি: মুফতি তৈয়ব সুলতানী
সেক্রেটারি: মাওলানা মোঃ নিজাম উদ্দিন
সাংগঠনিক সম্পাদক: মুফতি মোতালেব হোসাইন
প্রধান বক্তা আলহাজ্ব মাওলানা একরামুল হক ভূঁইয়া নতুন কমিটির নাম ঘোষণা করেন।
সম্মেলনে বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং আগামী দিনের কার্যক্রমে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন ও ইসলামী যুব আন্দোলনের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 56 ভিউ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া জেলার খবর সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 58 ভিউ সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক জেলার খবর সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 304 ভিউ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ জেলার খবর উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 ভিউ ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন জেলার খবর ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 ভিউ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী জেলার খবর মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী 70 ভিউ পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত জেলার খবর পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত 76 ভিউ