বগুড়ায় সিটি করপোরেশন কার্যালয় থেকে যুব মহিলা লীগের সাবেক নেত্রী গ্রেফতার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বগুড়ায় সিটি করপোরেশন কার্যালয় থেকে যুব মহিলা লীগের সাবেক নেত্রী গ্রেফতার..

Shaheen Shaheen avatar   
Shaheen Shaheen
বগুড়ায় সিটি করপোরেশন কার্যালয় থেকে যুব মহিলা লীগের সাবেক নেত্রী গ্রেফতার..
বগুড়ায় সিটি করপোরেশন কার্যালয় থেকে যুব মহিলা লীগের সাবেক নেত্রী গ্রেফতার..
ছবি: সংগৃহীত
বগুড়া জেলা যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আইভি খাতুন নুপুরকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বগুড়া সিটি করপোরেশন কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।..

 

পুলিশ জানায়, নুপুর ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা হত্যা প্রচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলার আসামি। তিনি সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে দিন হাজিরা ভিত্তিতে কাজ করতেন।

সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী জানান, আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগও রয়েছে নুপুরের বিরুদ্ধে। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator